দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জর্ডানে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের ‘অব্যাহত, অযৌক্তিক ও বর্বর’ হামলার ঘটনায় ‘সবচেয়ে কঠোর নিন্দা’ জানিয়েছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের গোলাবর্ষণ আন্তর্জাতিক আইন এবং ‘প্রতিবেশীসুলভ সম্পর্কের নীতির’ ‘স্পষ্ট লঙ্ঘন’। জর্ডানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে হামলা অবিলম্বে বন্ধ করার ওপর গুরুত্ব দিয়েছে তারা।
মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ‘গুরুতর পদক্ষেপ’ নেওয়ারও আহ্বান জানিয়েছে সৌদি আরব।
এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছিল, জর্ডানে মার্কিন সেনাদের অবস্থান করা একটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আইআরজিসি বলেছে, ‘মার্কিন আগ্রাসন’ বন্ধ না হওয়া পর্যন্ত পাল্টা হামলা অব্যাহত থাকবে।
সূত্র: আল-জাজিরা
/অ